Explore

Search

September 12, 2026 3:02 pm

IAS Coaching

হেমতাবাদে ইন্ডোর স্টেডিয়ামের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ, মহারাজায় জমি পরিদর্শনে বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা

#হেমতাবাদ: উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভা এলাকার মহারাজায় প্রস্তাবিত ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে বুধবার দুপুরে সম্ভাব্য জমি পরিদর্শন করা হয়। বহুদিনের ক্রীড়া পরিকাঠামোর দাবি পূরণের পথে এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

জমি পরিদর্শনে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং স্থানীয় বাসিন্দারা।

পরিদর্শনের সময় প্রস্তাবিত জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যতে আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিধায়কের পক্ষ থেকে জানানো হয়, ইন্ডোর স্টেডিয়াম নির্মিত হলে হেমতাবাদের প্রতিভাবান খেলোয়াড়রা সারা বছর অনুশীলনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিভিন্ন ইনডোর ক্রীড়ার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে জেলা ও রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্পের অনুমোদন ও নির্মাণকাজ শুরুর দাবি জানান। তাঁদের মতে, ইন্ডোর স্টেডিয়াম বাস্তবায়িত হলে হেমতাবাদের ক্রীড়া পরিকাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনি যুব সমাজের প্রতিভা বিকাশেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja