Explore

Search

July 8, 2026 1:33 pm

IAS Coaching

PPS-এর পর সাফল্যের স্বীকৃতি, মাধ্যমিক’ ২৬-এ রাজ্যে অষ্টম ও নবম স্থানাধিকারী দুই কৃতীকে সংবর্ধনা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: মাধ্যমিক ২০২৬ পরীক্ষার PPS (Post Publication Scrutiny)-এর ফল প্রকাশের পর রাজ্যস্তরে অষ্টম ও নবম স্থান অর্জনকারী দুই কৃতী পরীক্ষার্থীকে সংবর্ধনা জানাল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM), উত্তর দিনাজপুর জেলা শাখা।

রায়গঞ্জে ২ শিক্ষার্থীদের বাড়িতে আয়োজিত আন্তরিক অনুষ্ঠানে দুই মেধাবী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন, এই সাফল্য শুধু সংশ্লিষ্ট বিদ্যালয় বা পরিবারের নয়, সমগ্র উত্তর দিনাজপুর জেলার কাছে অত্যন্ত গর্বের বিষয়। PPS-এর পরও রাজ্য মেধাতালিকায় স্থান ধরে রাখা শিক্ষার্থীদের অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের রাজ্য সহ-সভাপতি সুব্রত সরকার, বিভাগ সহ-প্রমুখ উত্তম কুমার দাস এবং উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাপ্পাদিত্য সরকার। তাঁরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের উচ্চশিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার শুভেচ্ছা জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে যথাযথ সম্মান জানানো সমাজের দায়িত্ব। এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান কেবল কৃতীদের উৎসাহিত করে না, বরং অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও শিক্ষার প্রতি আগ্রহ ও উৎকর্ষ অর্জনের প্রেরণা জোগায়।

 

Advertisement
Live Cricket Score
upskillninja