Explore

Search

September 12, 2026 11:46 am

IAS Coaching

রাজেশ ছেত্রীর যোগদানকে মান্যতা দিলো না জেলা বিজেপি নেতৃত্ব

#মালবাজার: একদা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ ছেত্রীর ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নিয়োগকে মান্যতা দিল না জেলা বিজেপি নেতৃত্ব। এই যোগদানের সঙ্গে বিজেপির কোন যোগ নেই বলেই দাবি নেতৃত্বের।
বৃহস্পতিবার মালবাজার শহরে গুরজংঝোড়া মোরে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা পরিষ্কার জানিয়ে দিলেন জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল,রাকেশ নন্দী, বিজেপির মাল উত্তর মন্ডল সভাপতি প্রদীপ তির্কি, মাল মন্ডলের সভাপতির নবীন সাহা সহ অন্যান্যরা।
সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক মনোজ ভুজেল পরিষ্কার বলেন,চা বাগান এলাকায় কাজ করবার জন্য ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়ন নামের একটি সংগঠন তৈরি করা হয়েছিল। যার চেয়ারম্যান সাংসদ মনোজ টিজ্ঞা এবং সভাপতি যুগলকিশোর ঝা। এই সংগঠন ছাড়া যারা ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন নাম করে এদিক ওদিক কাজ করছেন তাদের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। তারা জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপিতে কোন জায়গা নেই। গতকাল যে যোগদান হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। প্রথমত উল্লেখ্য, বুধবার মাল টুরিস্ট লজে ভারতীয় ডি ওয়ার্কারস ইউনিয়নের এক সভায় একদা বাগড়াকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ ছেত্রীকে সংগঠনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। সেই নিয়োগপত্রের নিচে স্বাক্ষর করেছেন সভাপতি বিষ্ণু রায় এবং সাধারণ সম্পাদক টিওফিল সোরেং।
রাকেশ নন্দী জানান, এই সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।
এ নিয়ে বিষ্ণু রায় জানান, আমরা স্বাধীন শ্রমিক সংগঠন এবং বিজেপির মতাদর্শে বিশ্বাসী। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের অনুমোদিত সংগঠন। মাননীয় দীলিপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নকে কাজ করবার অনুমতি দিয়েছিলেন। সেই থেকে আমরা শ্রমিক সংগঠনে কাজ করছি। রাজেশ ছেত্রী একসময় তৃণমূল কংগ্রেস করলেও গত জানুয়ারি মাসেই আমাদের সঙ্গে যোগদান করেন এবং শ্রমিক সংগঠনের কাজ করছেন তাকে আমরা নতুন করে দায়িত্ব দিয়েছি।
Advertisement
Live Cricket Score
upskillninja