Explore

Search

July 6, 2026 3:19 am

IAS Coaching

মাসিক বেতন না পেয়ে কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হাসপাতালের ১৬৩ জন অস্থায়ী কর্মী

#মালবাজার: মাসের তিন সপ্তাহ গড়িয়ে গেছে এখনো মাসিক বেতন হাতে পাননি মাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন বিভাগের চুক্তি ভিত্তিক ১৬৩ জন অস্থায়ী কর্মী। এতেই মারাত্মক আর্থিক সমস্যায় পড়েছে কর্মীরা। প্রতিবাদ জানাতে কাজ বন্ধ করে বিক্ষোভের শামিল হল কর্মীরা।
এদিন সকাল থেকেই ওয়ার্ড বয়, ওয়ার্ল্ড গার্ল, সিকিউরিটি গার্ড সহ অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভে  শামিল হয়। সমস্ত ঘটনা জানিয়ে হাসপাতাল সুপার এর কাছে লিখিতভাবে জানিয়েছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের পক্ষে প্রীতম বাসফোর বলেন,
আমরা গত ২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে অস্থায়ীভাবে কাজ করে আসছি। গত তিন বছর ধরে নতুন এক কোম্পানি এসেছে সেই কোম্পানি আসার পর আমাদের বেতন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা হচ্ছে।
কোন মাসে ২০ তারিখ আবার কোন মাসে ২৫ তারিখ বেতন দেওয়া হয়। এখানে যেসব কর্মীরা রয়েছে তারা দূর দূরান্ত থেকে আসেন। এভাবে বেতন দেওয়ার ফলে তারা সমস্যায় পড়ছেন। তাছাড়া এই কোম্পানি নিয়মিতভাবে পিএফ কেটে জমা দেন না তাতে সমস্যা তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা বিক্ষোভে সামিল হয়েছি লিখিতভাবে হাসপাতাল সুপার এর কাছে জানিয়েছি।
এদিন অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভে  শামিল হওয়ার ফলে রোগী এবং তার পরিজনেরা পরিষেবা পেতে সমস্যায় পরে। এ নিয়ে জানতে চাওয়া হলে হাসপাতাল সুপার এর দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মীরা একটি কোম্পানির কাজ করেন সমস্যা মেটাতে সেই কোম্পানিকে বলা হয়েছে। কোম্পানির ম্যানেজার ফোনে জানান কিছু আর্থিক সমস্যার কারণে বেতন দিতে একটু দেরি হয়েছে তবে দ্রুত সমস্যা মিটে যাবে।
Advertisement
Live Cricket Score
upskillninja