
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এবছরও রায়গঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে হিউম্যানিটিজ বিভাগে শহরের মধ্যে নজর কেড়েছে নারায়না স্কুলের ছাত্র দেবজিৎ কুন্ডু।এবং সারদা বিদ্যামন্দির সিবিএসই ইংরেজি মাধ্যমের তৃষা বসাক। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৭৭, শতাংশের হিসেবে ৯৫.৪ শতাংশ।

নারায়না স্কুলের তরফে জানানো হয়েছে, হিউম্যানিটিজ বিভাগে হরিপদ মাহাতো পেয়েছে ৯৩.৪ শতাংশ, নাজমিম হোসেন ৯৩ শতাংশ, পৌলমী সরকার ৯৪ শতাংশ, অঙ্কিতা ত্রিখাত্রি ৯১.৬ শতাংশ, ভাস্কর সাহা ৯০.৮ শতাংশ এবং শীর্ষদীপ দাস পেয়েছে ৯০.৪ শতাংশ নম্বর।

অন্যদিকে বাণিজ্য বিভাগে সাগ্নিক ঘোষ পেয়েছে ৯৩.৮ শতাংশ, সৌম্যদীপ সরকার ৯৩.২ শতাংশ, নিতেশ ভোটিকা ৯২ শতাংশ, প্রত্যুষ দাস ৯১.২ শতাংশ এবং শিনি সৌর্যা পেয়েছে ৯০.০২ শতাংশ নম্বর।

এদিকে সারদা বিদ্যামন্দির সিবিএসই-এর ভাইস প্রিন্সিপাল তপন আদক জানান, “প্রতিবারের মতো এবারও আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অভাবনীয় ফলাফল করেছে। হিউম্যানিটিজ এবং বিজ্ঞান বিভাগে মোট ৮ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।”

স্কুল সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে স্নেহাংশু দাস, তার প্রাপ্ত নম্বর ৯৩.৮ শতাংশ। এছাড়াও সৌমিক বিশ্বাস পেয়েছে ৯৩.২ শতাংশ এবং পৃথ্বীশ বসাক পেয়েছে ৯৩ শতাংশ নম্বর।

এদিকে হিউম্যানিটিজ বিভাগে শহরের মধ্যে সেরা ফল করেছে তৃষা বসাকও। তারও প্রাপ্ত নম্বর ৪৭৭। তৃষার ফলাফলে ভীষণ উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরাও।শতাংশের হিসেবে ৯৫.৪ শতাংশ। এছাড়াও মহ জাফরুল ইসলাম পেয়েছে ৮৭.৮ শতাংশ এবং সৌভিক ঘোষ পেয়েছে ৮৭ শতাংশ নম্বর।

দূর্গাপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে স্নেহা ব্রহ্ম জানান, এবছর স্কুলের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সৌরভ ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশ। এছাড়াও অরজিৎ চক্রবর্তী পেয়েছে ৯২.২ শতাংশ, অরাজ মেহেদি ৯১.৪ শতাংশ, অদ্বিতীয়া দে ৯১.২ শতাংশ এবং শ্রেয়সী দত্ত পেয়েছে ৯১ শতাংশ নম্বর।

টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তী জানান, এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬১ জন ছাত্রছাত্রী অংশ নেয় এবং সকলেই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুপ্রিয় ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৯৩.৮ শতাংশ।

অন্যদিকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র অনীক বন্ধু লাহিড়ী পেয়েছে ৯০.২ শতাংশ নম্বর। স্কুলের প্রিন্সিপাল অরিত্র সরকার বলেন, “আমাদের রায়গঞ্জ ইউনিট থেকে ২৪ জন ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগে পরীক্ষায় বসেছিল। অনীকের সাফল্যে আমরা অত্যন্ত খুশি।”
সিবিএসই-র ফল প্রকাশের পর স্বভাবতই খুশির হাওয়া বিভিন্ন স্কুল ও ছাত্রছাত্রীদের পরিবারে। শিক্ষক-শিক্ষিকাদের মতে, কঠোর পরিশ্রম এবং নিয়মিত প্রস্তুতির ফলেই এবছর রায়গঞ্জের পড়ুয়ারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।



