Explore

Search

September 12, 2026 6:05 pm

IAS Coaching

রাজ্য সরকারের পরিবর্তন হতেই চাহিদা বেড়েছে পদ্মফুলের, যোগান দিয়ে লাভবান সংখ্যালঘুরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়ে গিয়েছে পদ্মফুলের চাহিদা। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পদ্মফুলের ব্যবহার বাড়ায় লাভের মুখ দেখছেন স্থানীয় ফুলচাষীরা। রায়গঞ্জের নিহালি বিল সংলগ্ন এলাকায় এখন সকাল থেকেই জমজমাট পদ্মফুলের বাজার।

স্থানীয় বাসিন্দা ও পেশায় শিক্ষক মাধব দাস বলেন, “এবছর নিহালি বিলে প্রচুর পদ্ম চাষ হয়েছে। ভোরের আলো ফুটতেই সেই ফুল নিয়ে চলে যাচ্ছেন চাষীরা। আগে এত চাহিদা ছিল না, এখন প্রতিদিনই পাইকাররা এসে ফুল কিনে নিয়ে যাচ্ছেন।”

স্থানীয় ফুলচাষী রফিক আজম বলেন, “আগে পদ্মফুল বিক্রি করে তেমন লাভ হতো না। কিন্তু এখন হঠাৎ করেই চাহিদা বেড়ে গিয়েছে। ভোর থেকে আমরা বিল থেকে ফুল তুলে বাজারে পাঠাচ্ছি। একেকদিন হাজার হাজার ফুল বিক্রি হচ্ছে। এতে আমাদের ভালোই আয় হচ্ছে।”

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে পদ্মফুলের প্রতীকী গুরুত্ব বেড়েছে। সেই প্রভাব পড়েছে গ্রামাঞ্চলের ফুলচাষেও। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু পরিবার, যারা দীর্ঘদিন ধরে মৌসুমি ফুলচাষের সঙ্গে যুক্ত, তারাও এখন বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।

ফুল ব্যবসায়ীদের মতে, আগামী কয়েক মাস এই চাহিদা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই অনেক চাষী অতিরিক্ত জমিতে পদ্ম চাষের পরিকল্পনা শুরু করেছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja