Explore

Search

May 9, 2026 4:56 pm

IAS Coaching

করোনেশনের শিক্ষক প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে দায়ের কেস প্রত্যাহারের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ ‘রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ’

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল ‘রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ’। সংগঠনের পক্ষ থেকে করোনেশন হাই স্কুলের শিক্ষক প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে ২০১৯ সালে দায়ের হওয়া মামলাকে “প্রতিহিংসামূলক” বলে দাবি করে সেই কেস প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য জানান, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন চলাকালীন নিরাপত্তা সংক্রান্ত দাবি নিয়ে তাঁরা জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময়ই তাঁদের সহযোদ্ধা শিক্ষক প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে তৎকালীন প্রশাসনের তরফে দায়ের হওয়া মামলার বিষয়টি তুলে ধরা হয়েছিল। নির্বাচন পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শুক্রবার সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতেই জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষক প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং দ্রুত সেই মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

Advertisement
Live Cricket Score
upskillninja