Explore

Search

May 19, 2026 5:00 pm

IAS Coaching

জেলাজুড়ে শুরু বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ, পোস্টাল ব্যালটে রেকর্ড আবেদন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে সমগ্র উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুরু হল অ্যাবসেন্টি ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট দল বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ভোটারদের কাছ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করবে। এর ফলে প্রবীণ ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ভোটারদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, আগামী ১৪ এপ্রিল ২০২৬ ও ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ট্রেনিং ভেন্যুতে প্রশিক্ষণরত ভোটকর্মীরাও পোস্টাল ব্যালট ফ্যাসিলিটির মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানালেন জেলা নির্বাচন আধিকারিকেরা। এছাড়াও ১৭ি এপ্রিল থেকে ১৯শে এপ্রিল ২০২৬ পর্যন্ত এসেনশিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত প্রায় ২০টি বিভাগের কর্মীরাও এই সুবিধার আওতায় ভোট দিতে পারবেন।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ২৪৮৮ জন ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার এবং ১৮৯ জন বিশেষভাবে সক্ষম ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য ১২ডি ফর্মে আবেদন করেছেন। পাশাপাশি ‘অ্যাবসেন্টি ভোটার অন এসেনশিয়াল সার্ভিসেস’ ক্যাটাগরিতে ২২২২ জন আবেদন জমা পড়েছে।

সবমিলিয়ে এবারের নির্বাচনে জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য মোট প্রায় ১৭,১১০টি আবেদন জমা পড়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগের ফলে অধিক সংখ্যক ভোটার নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং ভোটদানের হারও বৃদ্ধি পাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja