Explore

Search

May 19, 2026 5:00 pm

IAS Coaching

বিজেপি প্রার্থীর সমর্থনে ঢাক বাদ্য নিয়ে মিঠুনের রোড শো’তে জনজোয়ার মালবাজারে

#মালবাজার: বিজেপি প্রার্থীর সমর্থনে ঢাক বাদ্য নিয়ে মিঠুনের রোড শো’তে জনজোয়ার সৃষ্টি হলো মালবাজার শহরে। এই জনজোয়ারের প্রতিফলন ভোটের বাস্কে ঘটবে এবার সমর্থকদের মধ্যে। জলপাইগুড়ি জেলার দ্বিতীয় মহকুমা শহর মালবাজার সেই মালবাজার বিধানসভায় এবার বিজেপি প্রার্থী হয়েছেন শুক্লা মুন্ডা। শুক্রবার তার সমর্থনে রোড শোতে নেতৃত্ব দিতে আসেন চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
তার রোড শো’কে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় জনজোয়ার সৃষ্টি হয়। এদিন দুপুর বারোটা নাগাদ কোচবিহার থেকে হেলিকপ্টারে এসে মাল আদর্শ বিদ্যাভবন এর মাঠে নামেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে শুভেচ্ছা জানাতে হেলিপ্যাড এর সামনে উপস্থিত ছিলেন প্রার্থী শুক্রা মুন্ডা,সাংসদ  জয়ন্ত রায়, মাল বিধানসভা কেন্দ্রের অববাহক রাকেশ নন্দী সহ অন্যান্যরা। প্রার্থী শুক্রা মুন্ডা মিঠুন চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
এরপরেই সুরক্ষা বলয় পরিবেশিত হয়ে মিঠুন চক্রবর্তীর গাড়ি পৌঁছায় মাল রথখোলা মাঠে।
সেখানে তখন কয়েক হাজার মানুষ উচ্ছ্বাসে স্লোগান দিতে থাকে। সবার মুখে শোনা যায় জয় শ্রীরাম ধনি এবং ভোট ফর বিজেপি স্লোগান।
গাড়ি থেকে নেমে মিঠুন চক্রবর্তী, জয়ন্ত রায়, প্রার্থী শুক্লা মুন্ডা এক সুসজ্জিত খোলা গাড়িতে ওঠেন। গাড়ির সামনে পিছনে তখন কয়েক হাজার মানুষ। প্রিয় অভিনেতাকে দেখতে রাস্তার দু’ধারে ৮ থেকে ৮০ মানুষের ভিড়। রাস্তার দুপাশের জনতার উদ্দেশ্যে কখনো হাত নেড়ে আবার কখনো  কখনো জোড় হাত করে অভিনন্দন জানান। রাস্তার দুপাশের মানুষ মহাগুরু বলে ধ্বনি দিতে থাকে।
মিঠুন চক্রবর্তী কে নিয়ে সুসজ্জিত গাড়ি রথখোলা মাঠ থেকে বেরিয়ে পম্পা সিনেমা হল, বাজার রোড, জাতীয় সড়ক ধরে যতই এগোতে থাকে ততই মানুষের ভিড় যেন উপচে পড়ে। প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখতে মানুষের মধ্যে উৎসাহের খামতি ছিল না। এভাবেই স্টেশন  রোড ঘড়ি মরে এসে রোড শো শেষ হয়। মাঝে এক পশলা বৃষ্টি হলেও মানুষের উৎসাহের কোন খামতি ছিল না।
কর্মীদের প্রত্যাশা এই জনজোয়ারের প্রতিফলন যদি ভোটের বাক্যে হয় তাহলে মালবাজারে লিড নিতে কোন বেগ পেতে হবে না। মালবাজারের রোড শো শেষ করে আবারো হেলিকপ্টারে চেপে মিঠুন চক্রবর্তী চলে যান বানাহাটের উদ্দেশ্যে। সেখানেও দুপুরে তার রোড শো রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja