Explore

Search

May 19, 2026 5:13 pm

IAS Coaching

বিজেপি প্রার্থী শুকরা মুন্ডা কে জেতাতে মালে রোড শো করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

#মালবাজার: বিজেপি প্রার্থী শুক্লা মুন্ডা কে জেতাতে মালবাজার শহরে রোড শো করতে আসছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই খবর জানিয়ে মালবাজার বিধানসভার বিজেপির প্রার্থী শুক্রা মুন্ডা বলেন, আগামী শুক্রবার সকাল দশটায় মাল কলোনির ময়দান থেকে মিঠুন চক্রবর্তী রোড শো করবেন। সঙ্গে থাকবেন জেলা ও স্থানীয়  নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। মালবাজার শহরের বিভিন্ন রাস্তায় এই রোড শো প্রদক্ষিণ করবে।
বিজেপি নেতৃত্বের আশা, এই রোড শোকে কেন্দ্র করে বিজেপি প্রার্থীর পক্ষে হাওয়া উঠবে সেই হাওয়ায় মালবাজার শহরসহ আশেপাশের এলাকায় বিজেপি প্রার্থীর পক্ষে লিড বাড়বে।
মিঠুন চক্রবর্তী আসার খবর প্রকাশ হতেই মালবাজার শহরে যথেষ্ট ছাড়া পড়েছে।
প্রিয় অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখতে ৮ থেকে ৮০ অনেকেই ভিড় জমাবেন মাল কলোনির ময়দানে। রাস্তার পাশেও জমজমাট ভিড় থাকবে বলে বিজেপি নেতৃত্বের আশা।
Advertisement
Live Cricket Score
upskillninja