Explore

Search

July 6, 2026 3:44 pm

IAS Coaching

এস এস বি জওয়ানদের তৎপরতায় প্রাণে বাচলো এক দুর্ঘটনা গ্রস্ত বাইক চালক

#মালবাজার: এস এস বি জওয়ানদের তৎপরতায় রক্ষা পেল এক দুর্ঘটনা গ্রস্ত বাইক চালক। মালবাজার থেকে চালসা গামী জাতীয় সড়কের পাশে শালবাড়ী মোর এলাকায় রয়েছে সশস্ত্র সীমা বল ( এস এস বি) ৪৬ ব্যাটেলিয়নের দপ্তর এবং একটি পেট্রোল পাম্প। সোমবার সকাল ১১ টা নাগাদ পাম্পের সামনে একটি ছোট গাড়ির সঙ্গে একটি বাইক চালকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালক গুরুতর জখম হন। এই খবর পেয়ে এস এস বি য়ের আর আর টি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘায়েল বাইক চালককে উদ্ধার করে এবং প্রাথমিক পরিসেবা দেয়। তারপর নিজেদের যানবাহন করে তাকে পৌঁছে দেয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই যুবক বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসএসবির এই মানবিক কাজকর্ম দেখে স্থানীয় লোকজন প্রশংসা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ তারা ছোট গাড়ির চালক এবং গাড়ি, বাইক  বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘায়েল ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja