Explore

Search

May 19, 2026 10:23 pm

IAS Coaching

মালবাজারে স্টেডিয়ামের শিলান্যাস, ক্রীড়াপ্রেমীদের স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ

#মালবাজার: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালবাজার শহরের ক্রীড়াপ্রেমী মানুষের স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল।মালবাজার আদর্শ বিদ্যা ভবনের খেলার মাঠে মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি মাঠ সংস্কার,গ্যালারি,ক্লাব হাউস ও স্ট্যান্ড তৈরির প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক তথা রজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বড়াইক।
এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৭২ হাজার ৮৩২ টাকা।নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১২০ দিনের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।বহুদিন ধরেই পশ্চিম ডুয়ার্সের ক্রীড়াপ্রেমী মানুষ একটি উন্নত মানের খেলার পরিকাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবিকে মান্যতা দেওয়ায় শহর জুড়ে খুশির হাওয়া বইছে।
মন্ত্রীর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী,মাল আদর্শ বিদ্যা ভবনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল পাল,বিশিষ্ট রাজনীতিবিদ পুলিন গোলদার সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ হোক।  আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ এই মাঠ পশ্চিম ডুয়ার্সের খেলাধুলার নতুন দিগন্ত তৈরি করবে আশা করছে সাধারণ মানুষ।
Advertisement
Live Cricket Score
upskillninja