Explore

Search

August 9, 2026 5:40 pm

IAS Coaching

উত্তরবঙ্গের রেল যোগাযোগে জোরদার দাবি, রাধিকাপুর বেঙ্গালুরু সুপারফাস্ট ও আলুয়াবাড়ি রোড–কলকাতা ট্রেন চালুর আবেদন কার্তিকের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা তুলে ধরে নতুন দুটি গুরুত্বপূর্ণ রেল পরিষেবা চালুর দাবি জানানো হল। রাধিকাপুর–বেঙ্গালুরু–রাধিকাপুর দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস এবং আলুয়াবাড়ি রোড–কলকাতা নতুন ট্রেন পরিষেবা চালুর জন্য রেল দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে, বলে জানালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

সাংসদের দপ্তর সূত্রে খবর, ২৩ জুলাই ২০২৪ তারিখে পাঠানো পূর্ববর্তী চিঠির (পত্র নং 36/MP/UD/July/24) প্রেক্ষিতে ফের এই দাবি জানানো হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র-সহ গোটা উত্তর দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ চিকিৎসা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রয়োজনে বেঙ্গালুরু, চেন্নাই (পেরাম্বুর) এবং ভেলোর (কাটপাডি জংশন)-এ যাতায়াত করেন। কিন্তু সরাসরি ট্রেন পরিষেবা না থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, প্রস্তাবিত রাধিকাপুর–বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেন চালু হলে রায়গঞ্জ সংসদীয় এলাকার প্রায় ১০ থেকে ১৫ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এই ট্রেনটি দুর্গাপুর ও আসানসোলের মতো গুরুত্বপূর্ণ শিল্পনগরীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও মজবুত করবে। এছাড়াও খুরদা রোড জংশনের মাধ্যমে পুরী এবং বিশাখাপত্তনমের সঙ্গে সংযোগ স্থাপন হলে পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিরও প্রসার ঘটবে।

এছাড়াও কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া দাবিপত্রে আলুয়াবাড়ি রোড–কলকাতা নতুন ট্রেন পরিষেবা চালু করার দাবি জানান। সাংসদের কথায়, এটা চালু হলে উত্তরবঙ্গ ও রাজ্য রাজধানীর মধ্যে যাতায়াত আরও সহজ হবে। প্রশাসনিক কাজ, উচ্চশিক্ষা ও চিকিৎসার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে এই ট্রেন বিশেষ সহায়ক হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja