Explore

Search

August 9, 2026 9:03 pm

IAS Coaching

নারী ও শিশু সুরক্ষার জোর দিয়ে সংঘটিত হল গনতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্মেলন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (এআইডিডব্লিউএ) উত্তর দিনাজপুর জেলার ১৬তম জেলা সম্মেলন শনিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল। শনিবার সকাল থেকেই এই সম্মেলনের সূচনা হয় রায়গঞ্জের রূপাহারে এবং দিনভর বিভিন্ন অধিবেশন ও আলোচনা চলে।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কাজকর্ম, মহিলা অধিকার রক্ষা, সামাজিক ন্যায়, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান ও নারীদের উপর নির্যাতনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। জেলার বিভিন্ন অংশ থেকে আগত মহিলা নেতৃত্ব ও প্রতিনিধিরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সম্মেলনের শেষে সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলপনা বর্মন। পাশাপাশি জেলার নতুন সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন স্বপ্না সমাজদার।

নেতৃত্ব নির্বাচনের পর বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলা এবং নারী অধিকার রক্ষার আন্দোলনকে তীব্র করার অঙ্গীকার করেন। তাঁরা বলেন, আগামী দিনে সংগঠনের মাধ্যমে সাধারণ মহিলাদের দাবি ও সমস্যা আরও জোরালোভাবে প্রশাসনের সামনে তুলে ধরা হবে। জেলার বিভিন্ন অংশের মহিলা নেতৃত্বের সক্রিয় উপস্থিতিতে এই ১৬তম জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja