Explore

Search

August 9, 2026 9:06 pm

IAS Coaching

চা বাগান থেকে যুবকের ঝুলন্ত মৃ*ত*দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য 

#মালবাজার: চা বাগানের একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল মাল থানার পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে মালবাজার শহর সংলগ্ন তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ডেমকাঝোড়া এলাকার থাপা পাড়ায়। মৃত যুবকের নাম সঞ্জীব ওরাও (২১)। বাড়ি থাপা পাড়া এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ওই যুবক স্থানীয় বাজার এলাকায় গিয়েছিল।
বাড়ি ফিরে খানিকটা বিষাদ অবস্থায় ছিল। রাতে আবার বেরিয়ে যায়। পরিবারের লোকজন এদিক ওদিক খোঁজ করে তাকে পায় নি। শনিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পায় পাশের একটি প্রোজেক্ট চা বাগানের গাছে তার দেহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনা তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja