Explore

Search

August 9, 2026 9:04 pm

IAS Coaching

মানবিক রায় ডিভিশন বেঞ্চে, বহাল রইল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি

#নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষকের ৩২ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে বুধবার চূড়ান্ত রায় শোনাল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমারের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল আদালত। অর্থাৎ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রইল। ১২ নভেম্বর শেষ হয়েছিল শুনানি পর্ব। প্রায় তিন সপ্তাহ পরে এল বহু প্রতীক্ষিত রায়।

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে প্রথমে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। পরবর্তীতে প্রাথমিক নিয়োগে বেনিয়মের অভিযোগে নতুন করে মামলা ওঠে হাইকোর্টে। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন প্রায় ৩২ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন। তাঁর নির্দেশ ছিল, চাকরি বাতিল হলেও শিক্ষকরা স্কুলে যাবেন। পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেওয়া হয়, যেখানে কেবল যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja