Explore

Search

August 9, 2026 10:09 pm

IAS Coaching

নতুন নাটকে প্রতিধ্বনি, ‘প্রজন্ম’-এর মঞ্চে প্রতিবাদের উত্তরাধিকার

#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ ২৯ শে নভেম্বর কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে পরিবেশিত হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহায়তায় নির্মিত যাত্রিক নাট্য গোষ্ঠীর নতুন নাটক, ‘প্রজন্ম’। নাটক ও নির্দেশনায় ছিলেন সংগ্রাম দত্ত, যিনি সমাজের স্তিমিত প্রতিবাদের গভীরে চাপা পড়ে থাকা বিস্ফোরণের সুরকে এক অনন্য নাট্যভাষায় ফুটিয়ে তুলেছেন।

নাটকের মূল ভাবনায় উঠে এসেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনও সম্পূর্ণ নিভে যায় না। সময়ের চাপে তা স্তব্ধ হলেও সঠিক মুহূর্তে তা আবার বিস্ফোরণের মতো প্রকাশ পায়। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে বিক্ষোভ ও পরিবর্তনের আগুন সঞ্চারিত হয়,‘প্রজন্ম’ সেই চিরন্তন বার্তাকেই নতুন রূপে দর্শকের সামনে হাজির করেছে। এই প্রয়াসে যাত্রিক নাট্য গোষ্ঠী নিঃসন্দেহে সফল।

মঞ্চে সকল কুশিলবের অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। বিশেষ করে গৌরাঙ্গ পাল ও কেয়া দাস। তাঁদের অভিনয় আলাদা করে উল্লেখযোগ্য। নাটকের আবহ গড়ে তুলতে সমান ভূমিকা রেখেছে শুভঙ্কর দাসের আলোক-পরিকল্পনা, কানাই লাল সাহার নিপুণ মঞ্চসজ্জা, কেয়া দাসের মেকআপ এবং রেহিত বিন-এর আবহসংগীত, যা নাট্যরূপটিকে আরও পরিপূর্ণ করেছে। শীতের সন্ধ্যায় এই ঘরোয়া কিন্তু প্রভাবশালী নাট্য–উপস্থাপনা দেখে নাট্যরসিকদের মনে তৃপ্তির উষ্ণতা ছড়িয়ে দিয়েছে, তা নিঃসন্দেহেই বলা যায়।

Advertisement
Live Cricket Score
upskillninja