Explore

Search

August 9, 2026 10:08 pm

IAS Coaching

বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবসে জেলা জুড়ে কর্মসূচি বিজ্ঞান কর্মীদের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ–এর রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মধ্য মোহনবাটি গ্রন্থাগারে অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান। দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনাসভা, বিজ্ঞান আন্দোলনের পুরনো দিনের কর্মীদের সংবর্ধনা এবং মরণোত্তর দেহদানের অঙ্গীকার সংগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানটি আয়োজন করে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র। উপস্থিত বিজ্ঞানকর্মীরা জানান, সমাজে বৈজ্ঞানিক মনন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রবীণ বিজ্ঞান আন্দোলনকর্মীদের হাতে শাল–সম্মাননা তুলে দিয়ে অভিনন্দিত করা হয় তাদের দীর্ঘ দিনের অবদানের জন্য।

এদিন শুধু রায়গঞ্জ নয়, পুরো উত্তর দিনাজপুর জেলাজুড়েই উদ্‌যাপিত হয় প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র, বিদ্যালয় ও ক্লাবের উদ্যোগে উত্তোলিত হয়েছে মঞ্চের পতাকা, অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি।

Advertisement
Live Cricket Score
upskillninja