Explore

Search

August 9, 2026 11:14 pm

IAS Coaching

বাগরাকোটে শ্রমিকদের অনশন মঞ্চে মনোজের পর এলেন সাংসদ জয়ন্ত রায়

#মালবাজার: বাগরাকোট চা বাগানে টানা তিন মাস ধরে শ্রমিকেরা বকেয়া বেতন বোনাস না পাওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। গত তিন ’দিন ধরে রিলে অনশন চালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন শ্রমিকরা। এই উত্তপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার এসেছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা।  বৃহস্পতিবার বাগানে পৌঁছান জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়। তিনি অনশন মঞ্চে পৌঁছে তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দুঃস্থ পরিস্থিতি ও দীর্ঘদিনের মজুরি–বকেয়ার অভিযোগ শোনার পর সাংসদ সেখান থেকে এসে মালবাজার মহকুমা শাসকের দপ্তরে যান। সেখানে মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সঙ্গে বৈঠকে বসে গোটা পরিস্থিতি তুলে ধরেন তিনি। দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের সক্রিয় ভূমিকা চান সাংসদ।
সাংসদ জানান, চা বাগানের শ্রমিকদের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠছে। রাম বাহাদুর নামে এক শ্রমিক তিন মাস ধরে বেতন না পাওয়ায় মায়ের চিকিৎসা করাতে পারেননি, অভিযোগ অনুযায়ী চিকিৎসার অভাবেই তাঁর মা মারা যান। এর আগে বাবু রাম নামে আরেক শ্রমিকেরও চিকিৎসার অর্থের অভাবে মৃত্যু হয়েছিল।
বৈঠকে মহকুমা শাসক জানান, ডিসেম্বরের মধ্যেই বকেয়া মজুরি মেটানোর উদ্যোগ চলছে। যদিও সাংসদ জয়ন্ত রায়ের পরে বলেন, সরকারি অধিকারীরা চেষ্টা করছেন ঠিকই, কিন্তু শাসকদলের নেতারা এই সমাধানে বাধা দেবেন কিনা, তা সময়ই বলবে।
Advertisement
Live Cricket Score
upskillninja