Explore

Search

August 9, 2026 11:11 pm

IAS Coaching

সফল বিএলওদের সংবর্ধনা প্রদান রায়গঞ্জ বিডিও অফিসে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কমিশনের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করায় রায়গঞ্জ ব্লকের ৬ জন বিএলও-কে সংবর্ধনা জানানো হলো। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ বিডিও অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁদের হাতে ফুলের তোড়া, মোমেন্টো ও শংসাপত্র তুলে সম্মান জানায় ব্লক প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও কামালউদ্দিন আহমেদ-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। জানা গেছে, সংসারের দায়িত্ব ও অন্যান্য কাজ সামলেই নিয়মিত ব্লক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে তাঁরা দ্রুততার সঙ্গে ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন। ইতিমধ্যে প্রায় ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশও দু’দিনের মধ্যেই শেষ হবে বলে দাবি করেছে ব্লক প্রশাসন।

Advertisement
Live Cricket Score
upskillninja