Explore

Search

August 10, 2026 12:23 am

IAS Coaching

মালবাজার মহকুমায় চালু হল ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যান

#মালবাজার: স্বাস্থ্য পরিসেবায় নতুন উদ্যোগে মালবাজার মহকুমায় চালু হল স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যান বা মোবাইল মেডিকেল ইউনিট। নাগরাকাটা, ওদলাবাড়ি  এবং  ইনডং  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে এই বিশেষ চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, মাটিয়ালি, নাগরাকাটা ও মাল ব্লকের ওদলাবাড়ি,  ক্রান্তি ব্লকের প্রত্যন্ত, দুর্গম ও পশ্চাৎপদ অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
ছোটখাটো হাসপাতালের মতোই এই ভ্রাম্যমান ইউনিটে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্যাথলজি ও ইসিজি পরীক্ষার সুবিধাও থাকবে। সপ্তাহে ৩ থেকে ৫  দিন এই যান  ব্লকের বিভিন্ন অন্তঃসীমান্ত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দেবে। এর ফলে বহু মানুষের দরজায় পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্যপরিষেবা।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি, ইনডং চা বাগানের সুপারিটেনডেন্ট ম্যানেজার রজত দেব সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন বি এম ও  এইচ দীপঙ্কর কর সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja