Explore

Search

August 10, 2026 12:22 am

IAS Coaching

উত্তরবঙ্গে ভূমিকম্পের হালকা কম্পন, অনুভব করেছেন আপনিও?

#নিউজ ডেস্কঃ শুক্রবার সকাল, ভারতীয় সময় ঠিক ১০টা ৯ মিনিট। হঠাৎই কম্পন টের পেয়ে চমকে উঠলেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—অনেক জেলার মানুষ। কলকাতা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, নদিয়া—শহর ও মফস্বল জুড়ে বাড়িঘর দুলে ওঠার অনুভূতি জানান বহু বাসিন্দা। শুধু পশ্চিমবঙ্গ নয়, ঢাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

কলকাতার একাধিক বাসিন্দা দাবি করেছেন, প্রায় তিন সেকেন্ড ধরে স্থায়ী হয় এই কম্পন। সকাল বেলায় আকস্মিক ভূমিকম্পে বহু এলাকায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়ায়। কেউ কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন, আবার অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান নিজেদের অভিজ্ঞতা।

ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশে এবং এর তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ বলে জানা গেছে। তবে কোনো বড় ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

Advertisement
Live Cricket Score
upskillninja