Explore

Search

August 10, 2026 12:25 am

IAS Coaching

শিক্ষারত্ন শুভজিৎ দত্তকে সংবর্ধনা দিল নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি

#মালবাজার: শিক্ষারত্ন শুভজিৎ দত্তকে সংবর্ধনা দিল নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। শুভজিৎ দত্ত নাগরাকাটা ব্লকের ঘাসমারি স্টেট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। দীর্ঘ দিন যাবত তিনি এই স্কুলে শিক্ষকতা করে চলছে। গোটা ব্লকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল হিসাবে এই প্রাইমারি স্কুলের সুনাম রয়েছে। শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজ কর্মের সঙ্গেও শুভজিৎ বাবু যুক্ত রয়েছেন।
তার কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার ২০২৫ সালে তাকে শিক্ষারত্ন ঘোষণা করে সম্মানিত করেছিল।
বুধবার নাগরাকাটা ব্লক তৃণমূলের পক্ষ থেকে তার হাতে পুষ্পস্তবক ও স্মারক সম্মান তুলে দিয়ে সম্মানিত করেন ব্লক তৃণমূলের সভাপতি প্রেম ছেত্রী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গনেশ ওরাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, লুকশান গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী বিশ্বাস সহ অন্যান্যরা।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রেম ছেত্রী  বলেন, শিক্ষক শুভজিৎ দত্ত নাগরাকাটার মানুষ। উনি শিক্ষারত্ন পাওয়ায় আমরা গর্বিত। তাই ওনাকে বিশেষভাবে সম্মানিত করলাম।
শুভজিৎ দত্ত বলেন, এই সম্মান পেয়ে আমি আপ্লুত।
Advertisement
Live Cricket Score
upskillninja