Explore

Search

August 10, 2026 1:28 am

IAS Coaching

কার্তিক মাস শেষ হতেই মহা সমারোহে নগর সংকীর্তন কৃষ্ণ মহিমা প্রচার লুকসানে

#মালবাজার: সোমবার ছিল কার্তিক মাসের শেষ দিন। আমাদের দেশের বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ কার্তিক মাসকে দামোদর মাস হিসাবে মেনে থাকেন। গোটা মাস ব্যাপী প্রভাতে নগর সংকীর্তন ও সাত্ত্বিকভাবে জীবন যাপন করেন। মাসের শেষ দিনে ব্রত উদযাপন হয়।
এই ব্রত উদযাপন উপলক্ষে সোমবার নাগরাকাটা ব্লকের লুকসান বাজার এলাকায়  মহাসামারে নগর সংকীর্তন করতে দেখা গেল। পাশাপাশি কৃষ্ণ নামের মহিমা প্রচার করা হয়। নাগর সংকীর্তনে নারী-পুরুষ, কিশোর কিশোরী সাহু শিশুদের সুদৃশ্য পোশাকে  অংশ নিতে দেখা যায়। সংকীর্তনে ভিড় ছিল লক্ষণীয়। সংকীর্তনে অংশগ্রহণকারী ভক্তবৃন্দরা বাড়ি বাড়ি গিয়ে কৃষ্ণ মহিমা প্রচার করেন।
আয়োজক কমিটির পক্ষে কামাখ্যা প্রসাদ ঘোষ, সুধীর বিশ্বাস জগানন্দ দাস জানান, কার্তিক মাস শুরু হতেই প্রভাত সংকীর্তন শুরু হয়েছিল। মাস শেষ হতেই সেই সংকীর্তনের উদযাপন করা হলো। বহু বছর বাদে এইভাবে সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ভগবান কৃষ্ণের পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja