#মালবাজার: রবিবার চালসায় ব্যাট হাতে মাঠে নেমে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবাড়াইক। চালসা গয়ানাথ বিদ্যাপীঠের মাঠে রবিবার থেকে শুরু হয়েছে দশ দলের প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা। সরিফুল শেখ উইনার্স এবং চন্দন কুন্ডু রানার্স ট্রফির এই ক্রিকেট প্রতিযোগিতায় দশটি দল অংশগ্রহণ করেছে।

রবিবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করতে আসেন মন্ত্রী বুলু চিকবাড়াইক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন মেটেলিথানার আইসি
মিমাং লেপচা। উদ্বোধন করতে এসে মন্ত্রী শ্রী চিকবড়াইক প্রথমে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করেন। এরপর রীতিমতো ব্যাট হাতে মাঠে নামেন। পরে তিনি বলেন খেলাধুলা আমাদের শরীর ও মন ভালো রাখে। এ জাতীয় প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতিভা উঠে আসবে।










