Explore

Search

August 10, 2026 1:27 am

IAS Coaching

গাঠিয়া চা বাগানে জেলা স্তরের বিরশা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী অনুষ্ঠিত

#মালবাজার: শনিবার ছিল আপোষহীন স্বাধীনতা সংগ্রামী  বীর বিরশা মুন্ডার সার্ধশতবর্ষ  জয়ন্তী পালন হল গোটা জলপাইগুড়ি জুড়েই। :ধরতি আবা’ হিসেবে তিনি সমাধিক পরিচিত। তার আপোষহীন সংগ্রামকে  দল মত এর উর্দ্ধে উঠে সমবেতভাবে এদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে গোটা আদিবাসী সমাজের পাশাপাশি অন্যরাও। গোটা জেলা জুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে স্মরন করা হয়।
সরকারী উদ্যোগে জেলা স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয় নাগরাকাটার গাঠিয়া চা বাগানে।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও  আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক, অতিরিক্ত জেলা শাসক ( উন্নয়ন) রাজেশ রাঠোড় মালবাজারের মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের জেলা প্রকল্প  আধিকারিক প্রবীন লামা, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর প্রমুখ।
গাঠিয়ার অনুষ্ঠান শুরু হওয়ার আগে নাগরাকাটার বিরশা  চকে ওই স্বাধীনতা সংগ্রামীর পূর্ণাবয়ব মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তাঁরা। এদিকে রবিবার থেকে গাঠিয়া চাবাগানে সরকারী উদ্যোগে শুরু হতে চলেছে ৩ দিনের জয় জোহার মেলা। এদিন ওই কর্মসূচীরও উদ্বোধন হয়। মেলায় আদিবাসী কৃষ্টি সংস্কৃতি কে তুলে ধরার পাশাপাশি সরকারী পরিসেবা প্রদানের স্টলও তৈরি করা হয়েছে। এদিন মাল ব্লক স্তরের অনুষ্ঠানটি হয় ওদলাবাড়ি চা বাগানে।
Advertisement
Live Cricket Score
upskillninja