Explore

Search

June 21, 2026 8:56 pm

IAS Coaching

বিরশা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মজয়ন্তীর রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন নাগপুরী অভিনেতা

#মালবাজার: স্বাধীনতা সংগ্রামের আপোষহীন বিপ্লবী নেতা বিরশা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন ঝাড়খন্ড রাজ্যের নাগপুরী চলচ্চিত্রের অভিনেতা বিনোদ মাহালী। শনিবার ছিল বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্ম দিবস। এই উপলক্ষে মালবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন আদিবাসী সহায়তা কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করেছিল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের কর্মীরা।
শিবিরে মুখ্য অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবাড়াইক। এদিন এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন নাগপুরি অভিনেতা বিনোদ মাহালি। তিনি বলেন, আজকের দিনটি আমাদের কাছে এক মাহাত্ম্য পূর্ণ দিন। আমি আনন্দিত যে এই দিনে আমারও জন্ম হয়েছিল। এজন্যে দিনটিকে বিশেষভাবে পালন করতে এখানে এসে রক্তদান করলাম। আমার রক্ত হয়তো কারো জীবন বাঁচাতে পারে।
আদিবাসী বিকাশ পরিষদের মাল ব্লক কমিটির
সভাপতি অমরদান বারলা এবং সম্পাদক বাবলু মাঝি বলেন, মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সংকট রয়েছে। সেই সংকট দূর করতে আজকের দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই সাথে আজকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক বিভাগ এদিন রক্ত সংগ্রহ করে। দিনের শেষ পর্যন্ত তেত্রিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja