Explore

Search

June 21, 2026 8:59 pm

IAS Coaching

গর্তে পড়ে বিপদে গন্ধ গোকুল, তৎপরতায় উদ্ধার পিপল ফর অ্যানিম্যালস সদস্যদের

#চন্দ্র নারায়ণ সাহা, টুঙ্গিদিঘীঃ শনিবার বিকেলে টুঙ্গিদিঘীতে প্রায় আট ফুট গভীর একটি সোক পিটে পড়ে গিয়ে বিপদের মুখে পড়ে এক গন্ধ গোকুল (Civet Cat)। স্থানীয়দের চোখে পড়ে বিষয়টি। খবর পৌঁছয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস–এর সদস্যদের কাছে।

সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে ওই গন্ধ গোকুলটিকে উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া প্রাণীটিকে রায়গঞ্জের কুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত প্রাণীটি পুরোপুরি সুস্থ আছে এবং প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে। রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, এমন উদ্যোগ যথেষ্ট প্রশংসার। সকলে এগিয়ে এলে বন্যপ্রান রক্ষা করা সহজসাধ্য হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja