
#রায়গঞ্জ: শিশু দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক প্রি-স্কুল ইউরোকিডস রায়গঞ্জ-এর প্রাঙ্গণ আজ পরিণত হয়েছিল উৎসব ও আনন্দের আড্ডায়। ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান আর হাসি-খুশিতে ভরে উঠেছিল স্কুল প্রাঙ্গণ। এই বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ উপহার – স্পেশাল মিড-টার্ম অ্যাডমিশন অফার।

বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, শিশু দিবসের এই বিশেষ সপ্তাহ থেকে শুরু করে আগামী দুই মাস চলবে এই মিড-টার্ম অ্যাডমিশন। স্কুলে ভর্তির অ্যাডমিশন ফি ৮০% ছাড় করা হয়েছে । মূলত বেশি সংখ্যক অভিভাবক তাদের সন্তানকে এই উন্নত শিক্ষার পরিবেশের আওতায় নিয়ে আসতে পারেন। ইভেন্টে উপস্থিত ছিলেন শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

শিক্ষিকা প্রিয়া চক্রবর্তী জানান, “আমাদের কারিকুলাম শিশুকেন্দ্রিক, যেখানে খেলার ছলে শেখার মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করা হয়। শিশু দিবসে আমরা অভিভাবকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছি, যাতে আরও বেশি শিশু আমাদের এই শিক্ষা পরিবেশের সুযোগ পেতে পারে।”

স্কুল ইনচার্জ সুজিত শীল জানান, “মিড-টার্ম অ্যাডমিশনের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা আমাদের অ্যাক্টিভিটি বেজড লার্নিং পদ্ধতিতে খুব সহজেই শিখতে পারবে। আমাদের অভিজ্ঞ শিক্ষিকাবৃন্দ প্রতিটি শিশুর স্বতন্ত্র চাহিদা অনুযায়ী সহায়তা প্রদান করেন।”

তিনি আরও জানান, কেন্দ্রে সিসিটিভি নজরদারি, নিয়মিত নিরাপত্তা অডিট, পটভূমি যাচাইকৃত স্টাফ, ১০:১ শিক্ষিকা ও শিক্ষার্থী অনুপাত, ইমার্জেন্সি ইভাকুয়েশন ড্রিল এবং ১০০% নন-টক্সিক খেলনা ব্যবহার করা হয়। গবেষণায় জানা গেছে যে ০-৬ বছর বয়সের মধ্যে সর্বাধিক মস্তিষ্কের বিকাশ ঘটে। আপনার সন্তান দুই বছর বয়স থেকেই প্লে-গ্রুপ প্রোগ্রামের জন্য উপযুক্ত, যা তাদের ভবিষ্যতের বিকাশের জন্য উপযুক্ত প্রেক্ষাপট তৈরি করবে।

*বিশেষ অফারের বিবরণ:*
· অ্যাডমিশন ফি-তে ৮০% ছাড়
· বিনামূল্যে স্কুল কিট
· আগামী দুই মাস পর্যন্ত বৈধ
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুল ভিজিটের জন্য আগ্রহী অভিভাবকগণ *৯৪৭৪০৭১৭২২, ৭৮১১৮৭৮৬৯৬* নম্বরে ফোন করুন অথবা *কলেজপাড়া হ্যাচারি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর – ৭৩৩১৩* ঠিকানায় সরাসরি আসতে পারেন।

*ইউরোকিডস সম্পর্কে:*
ইউরোকিডস হল ভারতের অন্যতম বিশ্বস্ত ও শীর্ষস্থানীয়প্রি-স্কুল চেইন, যার নেটওয়ার্ক সারা দেশজুড়ে বিস্তৃত। বছরের পর বছর ধরে, ইউরোকিডস শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী ও কার্যকরী শিক্ষাদান পদ্ধতির জন্য পরিচিত। ইউরোকিডস রায়গঞ্জ প্রি-স্কুলের শাখা প্লে-গ্রুপ, নার্সারি, ইউরো-জুনিয়র এবং ইউরো-সিনিয়র প্রোগ্রাম অফার করছে। ওয়েবসাইট: www.eurokidsindia.com
টোল ফ্রি নম্বর: 1800 2095 656






