Explore

Search

June 21, 2026 8:56 pm

IAS Coaching

হাতির আক্রমণে মৃত্যু ঘটলো একজনের

#মালবাজার: আবারো রাতে ধানের ক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু ঘটলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অঞ্জলিস ওরাও (৩৭)। তার বাড়ি মাল ব্লকের রাঙ্গামাটি চা বাগানের রানীখোলা ডিভিশনে। ডুয়ার্স এলাকায় এখন ধান কাটার মরশুম চলছে মাঠে মাঠে ফলে রয়েছে সোনালী পাকা ধান। এই ধানের লোভেই প্রতি সন্ধ্যায় ক্ষেতে হানা দিচ্ছে বুনো হাতির দল। ফলে সংঘাত বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীর সঙ্গে। এই সংঘাতের ফলে কোথাও হাতির আক্রমণে মৃত্যু ঘটছে মানুষের আবার কোথাও জখম হচ্ছে স্থলভূমির বৃহত্তম প্রাণীর।
হাতির আক্রমণ থেকে ধানের ক্ষেত বাঁচাতে অনেকে রাত জেগে পাহারা দিচ্ছে। জানাগেছে, এইরকম ভাবে বৃহস্পতিবার রাতে রানীখোলা ডিভিশনের শ্রমিক মহল্লার পাশে ধানের ক্ষেত পাহারা দিচ্ছিল আঞ্জুলুস ওরাও এবং আরো কয়েকজন। এই সময় এক বুনো দাতাল ফসলের ক্ষেতে হানা দেয়। টর্চ লাইট জ্বালিয়ে পটকা ফাটিয়ে আঞ্জুলুস ও তার সাথীরা হাতি দাঁড়াতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় বুনো দাঁতাল তাদের উপর আক্রমণ করে। অন্যরা পালাতে সক্ষম হলেও অঞ্জুলুস হাতির সামনে পড়ে যায়।
বুনো হাতি তাকে সুরে পেঁচিয়ে আঘাত করে এবং গুরুতরভাবে জপন করে চলে যায়। হাতি চলে গেলে তার সঙ্গীরা দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা।
বৃহস্পতিবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। বনদপ্তর জানা গেছে, মৃতের পরিবার সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এক মাসে এইরকম ভাবে ধানের ক্ষেত পাহারা দিতে গিয়ে মৃত্যু হয়েছে হাতির আক্রমণে।
Advertisement
Live Cricket Score
upskillninja