Explore

Search

August 10, 2026 2:33 am

IAS Coaching

শিশু দিবস উপলক্ষ্যে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের ১৩০০ শিক্ষার্থী অংশ নিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায়

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: কেজি থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ১৩০০ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃহস্পতিবার রায়গঞ্জ সেণ্ট জেভিয়ার্স স্কুলে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। বিদ্যালয়ের তরফে জানানো হয়, শিশু দিবসের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন বাদে বিদ্যালয়ে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ছোট থেকে বড় সকল শ্রেনীর ছাত্রছাত্রীরা।

কেজি থেকে ক্লাস ফাইভ এনং ক্লাস সিক্স থেকে টুয়েলভ দুটি বিভাগে ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল জিম্মি কে পুরম জানান, শুধু অঙ্কন প্রতিযোগিতাই নয়, ছাত্রছাত্রীদের নিয়ে দাবা, ক্যুইজ, বিতর্ক, বক্তৃতা, নাচ গান সহ সকল বিষয়েই ইন্টার হাউজ প্রতিযোগিতা এবছর থেকে শুরু করা হয়েছে।

নিজেদের শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাবকে বিকশিত করতে, শিল্পীসত্ত্বাকে লালন করতে এবং বাস্তব অভিজ্ঞতার সাথে তাদের মেলবন্ধন ঘটাতে শ্রেণীকক্ষের বাইরের রঙিন জগতের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের চিন্তার বিস্তার ঘটানোই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja