Explore

Search

June 21, 2026 10:14 pm

IAS Coaching

ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েই বিভিন্ন সমস্যা মেটানোর আশ্বাস মিলনের

#মালবাজার: ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ নেওয়ার পর বিভিন্ন সমস্যা মিটানোর আশ্বাস দিলেন মিলন ছেত্রী। টানা নয় মাস মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ শূন্য ছিল। অবশেষে সেই শূন্য পদ পূর্ণ হল। বুধবার পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ বাক্য পাঠ করে ভাইস চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হলেন মিলন ছেত্রী।
দলের পক্ষ থেকে আগেই তার নাম ঘোষণা করা হয়েছিল আজ সরকার ভাবে শপথ নিলেন। গত জানুয়ারি মাসে চেয়ারম্যান পর থেকে পদত্যাগ করেন স্বপন সাহা। ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যান হিসেবে উৎপল ভাদুড়ী দায়িত্বভার গ্রহণ করেন। তারপর থেকে ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ছিল। ৯ মাস বাদে মিলন ছেত্রীর নাম সেই শূন্য পদ পূর্ণ করল।
বুধবার পৌরসভার সভাকক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী  বুলু চিকবড়াইক, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়, প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ অন্যান্য কাউন্সিলর। সেখানে মিলন ছেত্রীকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান উৎপল ভাদুড়ী। পরে তাকে পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানান মন্ত্রী শ্রী চিক বাড়াইক, মহুয়া গোপ সহ অন্যান্যরা।
মিলন ছেত্রী জানান, সামনে শুখার মরসুম আসছে সেই সময় জলের সংকট হয়। সেই সংকট মেটাতে চেষ্টা করা হবে। পাশাপাশি ১৩ নম্বর ওয়ার্ডে যে অডিটোরিয়াম হচ্ছে সেটাকে উদ্বোধন করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও অন্যান্য সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja