Explore

Search

August 10, 2026 3:35 am

IAS Coaching

অখিল ভারতীয় গণিত মেলায় সাফল্যের ছাপ রাখল রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সদ্য পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হয়ে গেল অখিল ভারতীয় গণিত মেলা ২০২৫। সারা দেশ থেকে অংশগ্রহণ করেছিল বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা। সেই মঞ্চে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির (বাংলা মাধ্যম)-এর দুই ছাত্রী তাদের অসাধারণ প্রতিভার ছাপ রেখে এলেন। বিদ্যালয়ের বালক বিভাগে গণিত মডেল প্রতিযোগিতায় কৈরবী বসাক দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে, কিশোর বিভাগে উষণা মন্ডল দ্বিতীয় স্থান লাভ করে বিদ্যালয় তথা জেলার মুখ উজ্জ্বল করেছে।

এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের এমন কৃতিত্ব ভবিষ্যতে আরও অনেককে গণিতচর্চায় উৎসাহিত করবে। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির (বাংলা মাধ্যম)-এর এই গর্বজনক সাফল্য উত্তর দিনাজপুর জেলাকে সারা দেশের মানচিত্রে আবারও উজ্জ্বল করল।

Advertisement
Live Cricket Score
upskillninja