Explore

Search

June 21, 2026 10:15 pm

IAS Coaching

নেশামুক্ত জেলা গড়ার আহ্বান, সেবাগ্রাম স্কুলে সচেতনতা ও কুইজ অনুষ্ঠান

#রায়গঞ্জঃ নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল সেবাগ্রাম হাই স্কুল। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে এবং জেলার কিছু স্বেচ্ছাসেবকদের নিয়ে অষ্টম থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক কর্মসূচি।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে নেশা সম্পর্কে সচেতনতা তৈরি করা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব বোঝানো। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অতিথি বক্তারা নেশার ক্ষতিকর প্রভাব, মানসিক ও শারীরিক পরিণতি এবং সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

সবশেষে অনুষ্ঠিত হয় নেশা বিরোধী কুইজ প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। কুইজে নেশার পরিণতি ও সুস্থ জীবনযাপনের উপায় নিয়ে নানা প্রশ্নোত্তর পর্ব হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

স্বেচ্ছাসেবক প্রসেনজিৎ সেন জানান, নেশামুক্ত প্রজন্ম গড়তে এ ধরনের কর্মসূচি খুবই প্রয়োজনীয়। ভবিষ্যতেও আমরা এমন সচেতনতামূলক উদ্যোগ চালিয়ে যাব। অনুষ্ঠান শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা একসঙ্গে শপথ নেন — আমরা নেশামুক্ত সমাজ গড়ব, সুস্থ জীবনযাপন করব।

Advertisement
Live Cricket Score
upskillninja