Explore

Search

June 21, 2026 10:17 pm

IAS Coaching

জেল থেকে বাড়ি ফিরে কেঁদে ভাসালেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ

#কোলকাতা: শিক্ষা দুর্নীতির মামলায় দীর্ঘ প্রায় তিন বছর কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নাকতলার নিজের বাড়িতে ফেরেন তিনি।

জানা গেছে, জামিনে মুক্তি পাওয়ার আগে থেকেই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। সোমবার জামিন হলে, এদিন বিকেলে বাড়ি ফেরার অনুমতি মেলে। তবে প্রত্যাবর্তনের সেই মুহূর্ত ছিল আবেগঘন — বাড়ির দরজায় পা রেখেই চোখের জল আটকাতে পারেননি পার্থবাবু।

হুইলচেয়ার নয়, নিজে হেঁটেই প্রবেশ করেন নিজের বাড়িতে। ফিরে পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দীর্ঘ সময় ধরে। বাড়ির সামনে তখন ভিড় অনুগামী ও পাড়ার মানুষের। তাঁরা ফুলের তোড়া ও স্লোগানে স্বাগত জানান তাঁদের “নেতাকে”। একাধিক অনুগামীকে বলতে শোনা যায়, “আগামী বিধানসভা নির্বাচনে পার্থদাকে প্রার্থী করতে হবে।”


যদিও পার্থবাবু নিজে এদিন রাজনীতি নিয়ে মুখ খোলেননি, শুধু বলেছেন — বাড়ি ফিরতে পেরে শান্তি পেলাম। আইনই শেষ কথা বলবে। শিক্ষা দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজনীতির আঙিনায় একপ্রকার একঘরে। তিন বছর পর তাঁর এই ঘরে ফেরা ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Advertisement
Live Cricket Score
upskillninja