#মালবাজার: সা তসকালে বেরিয়েছিলেন ঝোড়ার ধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটে মালবাজার ব্লকের সাইলি চা বাগানের ৭ নম্বর শ্রমিক মহল্লা এলাকা। মৃতের নাম বিরসা গাংগুয়ার (৪৫)। জানা গেছে, রবিবার সকালে পাত্যকৃত করতে অনেক মহল্লার পাশে ঝোড়ার ধারে ঝোপের মধ্যে গিয়েছিলেন মৃত বিরসা গাঙ্গোয়ার।

আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই পড়ে থাকেন। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। অবশেষে দেখতে পান ঝরার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হবে।










