
#রায়গঞ্জঃ জেলার মাধ্যমিক শিক্ষক মহলে নতুন নেতৃত্বের দায়িত্ব বন্টন সম্পন্ন হল শনিবার। দীর্ঘদিন পর আবারও পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্বে ফিরে এলেন কৃষ্ণ কল্যানী অনুগামী প্রসূন দত্ত। এর আগেও তিনি জেলা সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব সামলেছিলেন।

এবার সংগঠনের জেলা জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন ডালিমগাঁ হাই স্কুলের ভূগোল শিক্ষক প্রসূন দত্ত। তাঁর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পেয়েছেন মহঃ ইজাহার আনোয়ার। সংগঠনের নেতৃত্বে এই নতুন জুটি ভবিষ্যতে শিক্ষক সমাজের দাবি-দাওয়ার বিষয় নিয়ে আরও সক্রিয় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন জেলার শিক্ষক মহল।










