Explore

Search

August 10, 2026 4:44 am

IAS Coaching

অতিরিক্ত প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নির্দেশ দিল শিক্ষা দফতর

#নিউজ ডেস্কঃ রাজ্যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও অবস্থান নিয়ে এবার বড় পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। Memo No. 410-SED-13024/4/2024, তারিখ 07.11.2025 অনুযায়ী, প্রতিটি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ (DPSC)-কে নির্দেশ দেওয়া হয়েছে জেলার মধ্যেই surplus primary teacher-দের rationalization প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বিন্যাস করতে।

শিক্ষা দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ২৩,১৪৫ জন প্রাথমিক শিক্ষক surplus (অতিরিক্ত) অবস্থায় রয়েছেন। অন্যদিকে, একাধিক জেলায় ২৩,৯৬২ জন শিক্ষকের ঘাটতি (deficit) দেখা যাচ্ছে। ফলে একদিকে শিক্ষক বাড়তি, অন্যদিকে অভাব — এই অসামঞ্জস্য দূর করতে শিক্ষা দফতর উদ্যোগ নিয়েছে। দফতরের নির্দেশে বলা হয়েছে, “যেখানে শিক্ষক কম, সেখানে শিক্ষার মান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য জেলার মধ্যেই surplus শিক্ষকদে‌র স্থানান্তর (transfer) করতে হবে।”

প্রতিটি DPSC-কে যত দ্রুত সম্ভব জেলার মধ্যে অতিরিক্ত শিক্ষক চিহ্নিত করে intra-district rationalization list প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে শিক্ষকদের সুষম বন্টন এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষক ঘাটতি অনেকাংশে কমবে বলে আশা শিক্ষা দফতরের। শিক্ষা মহলে ধারণা, দীর্ঘদিন ধরে স্থবির থাকা শিক্ষক স্থানান্তর প্রক্রিয়া এবার নতুন দিশা পাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja