#মালবাজার: নিলম্বিত প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহাকে অবিভাবক মানলেন সদ্য মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী। গত কয়েক মাস ধরে মাল পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ শুন্য ছিল। গতকাল দলের পক্ষ থেকে স্বচ্ছ ভাবমূর্তির মিলন ছেত্রীর নাম ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

এরপর শহর জুড়ে তাকে অভিনন্দন জানান হয়।
শুক্রবার তাকে দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেন সদ্য জেলা সম্পাদক হিসাবে ঘোষিত অমিত দে।
সেই সংবর্ধনা অনুষ্ঠানে আপ্লুত হয়ে মিলন ছেত্রী জানান, স্বপন সাহার হাত ধরেই আমার কাউন্সিলর হওয়া। আজ সকালেও আমার সঙ্গে তার কথা হয়েছে ফোনে। আমি তাকে অভিভাবক হিসেবে মানি।

মিলন ছেত্রী শহরে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শিক্ষা কর্মী মিলন ছেত্রী স্বচ্ছ ভাববর্তীর মানুষ। তার বিরুদ্ধে কোন অভিযোগ এখন পর্যন্ত কেউ করতে পারেনি। ভাইস চেয়ারম্যান হওয়ার পর বলেন, পৌরসভা যেসব কাজ গুরুত্বপূর্ণ সেই সব কাজ যেমন জঞ্জাল মুক্ত করা, মানুষকে পরিসেবা দেওয়া এখন দায়িত্ব। এর আগে মাদকবিরোধী প্রচারে মিলন বাবুকে পাওয়া গিয়েছিল। সেই কাজ দায়িত্ব নিয়ে করা হবে বলে তিনি জানান।









