Explore

Search

August 10, 2026 4:44 am

IAS Coaching

২৪ ঘন্টায় মুক্ত গ্রেপ্তার বাংলাদেশী পরিবার, পুলিশি কান্ডে ধিক্কার বিজেপির

#মালবাজার: গতকাল মেটেলি থানার পুলিশ বাংলাদেশি হিন্দু পরিবারের চার সদস্যকে গ্রেফতার করে। জানা যায়, বাংলাদেশের পঞ্চগড় জেলার জগদীশচন্দ্র রায়, তাঁর স্ত্রী ও দুই সন্তান মাটিয়ালি ব্লকের বিধাননগর এলাকার এক আত্মীয়ের বাড়িতে প্রায় এক বছর ধরে থাকছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। বাড়ির মালিক হর কুমার বর্মনকেও গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের ২৪ ঘন্টা পার হতে না হতেই পুলিশ ওই পরিবারের চারজনকে মুক্তি দেয়। পাশাপাশি বাড়ির মালিককে ছেড়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে ধিক্কার জানালো বিজেপি নেতা ও কর্মীরা।
উপস্থিত ছিলেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা বিজেপির জেলা নেতা মনোজ ভুজেল। বিজেপির দাবি, কেন্দ্রের আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নির্যাতিত হিন্দুরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন। তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তাই পুলিশের এই পদক্ষেপ বেআইনি। বাংলাদেশি পরিবারের কর্তা জগদীশ রায় জানিয়েছে, অত্যাচারের ভয়ে তারা ভারতে এসেছে ও মেটেলিতে কাকার বাড়িতে আশ্রয় নিয়েছিল।
বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, ভয়ংকর খুনের আসামিদের গ্রেপ্তার করতে নাগরাকাটা ও মেটেলি থানায় দিনের পর দিন পেরিয়ে যায়। তবু খুঁজে পায় না। এখানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে একটি পরিবার এদেশে আশ্রয় নিয়েছিল তাদের দুই মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এটা অত্যান্ত নিন্দনীয় কাজ হয়েছে পুলিশের।
Advertisement
Live Cricket Score
upskillninja