Explore

Search

August 10, 2026 4:47 am

IAS Coaching

মেরি কুরির জন্মদিনে ‘মহিলা বিজ্ঞান কর্মী দিবস’ পালিত হাতিপাঁ প্রাথমিক বিদ্যালয়ে

#চন্দ্র নারায়ণ সাহা, চাকুলিয়াঃ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মেরি কুরির জন্মদিন উপলক্ষে আজ “মহিলা বিজ্ঞান কর্মী দিবস” পালন করা হল চাকুলিয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে হাতিপাঁ প্রাথমিক বিদ্যালয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় গ্রামবাসীরা।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাকুলিয়া বিজ্ঞান কেন্দ্রের সহ-সভানেত্রী পিংকি তপস্বী চৌধুরী, বিজ্ঞান কর্মী তপতী রায় এবং মহিলা বিজ্ঞান কর্মী ইউপিকা শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাস, বিজ্ঞান কর্মী নয়ন পাল, প্রদ্যুৎ রাজগুরু, সত্যেন্দ্রনাথ শাহু ও ললিত শীল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণপদ চক্রবর্তী অতিথিদের স্বাগত জানান এবং বলেন, “এই ধরনের কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে সাহায্য করে।” অনুষ্ঠানে বিজ্ঞানীদের জীবন ও অবদান নিয়ে আলোচনা হয় এবং মেরি কুরির গবেষণা থেকে অনুপ্রেরণা নিয়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়। দিনটি নানা প্রদর্শনী ও বিজ্ঞানভিত্তিক আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে।

Advertisement
Live Cricket Score
upskillninja