Explore

Search

August 10, 2026 5:49 am

IAS Coaching

সোনগাছি চাবাগানে মৃত বাঘরোল উদ্ধার

#মালবাজার: বুধবার সোনগাছি চা বাগানের নয়া লাইন বস্তিতে স্থানীয় অনিল ঠাকুরের বাড়িতে একটি মৃত বাগরোল (ফিশিং ক্যাট) পাওয়া যায়। এলাকায় প্রথমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ স্থানীয়রা মনে করেন এটি চিতা বাঘের ছানা হতে পারে। জলপাই গাছে জলপাই পাড়ার সময় কয়েকজন শিশু প্রথম প্রাণীটিকে দেখতে পেয়ে আতঙ্কে দৌড়ে যায়।
পরে খবর ছড়িয়ে পড়লে পশুপ্রেমী সরূপ মিত্র ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটির সনাক্তকরণ করেন। তিনি জানান, এটি বাগরোল যা পশ্চিমবঙ্গের রাজ্য পশু। সরূপ মিত্র শিশুদের বোঝান যে বাগরোল মানুষখেকো নয়,বরং এটি জলাশয় সংলগ্ন এলাকায় মাছ খেয়ে বেঁচে থাকা এক নিরীহ প্রাণী। বর্তমানে ডুয়ার্স এলাকায় বাগরোলের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। প্রাথমিক ধারণা, স্থানীয় কিছু কুকুরের আক্রমণেই প্রাণীটির মৃত্যু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja