Explore

Search

June 25, 2026 3:53 am

IAS Coaching

রায়গঞ্জে মিগ-২১ বিমান স্থাপনের প্রস্তাব বিধায়ক কৃষ্ণের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভারতীয় বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস ও আকাশরক্ষায় মিগ-২১ বিমানের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রায়গঞ্জে এক অনন্য উদ্যোগ নিতে অনুরোধ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী। এতে দেশপ্রেমের বার্তা প্রচারিত হবে বলে আশাবাদী তিনি।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী সম্প্রতি অবসরপ্রাপ্ত একটি MiG-21 বিমান রায়গঞ্জে স্থায়ী প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন বিমানবাহিনীর চিফ অফ এয়ার স্টাফ অমর প্রীত সিংহ মহাশয়ের কাছে। মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই প্রস্তাব করা হয়েছে। কৃষ্ণের কথায়, এই বিমানটি রায়গঞ্জের একটি মর্যাদাপূর্ণ সরকারি বিদ্যালয়ের সামনে বা জেলা মিউজিয়ামের পাশে স্থাপন করা হোক।

তাঁর দাবি, MIG -21 বিমানকে ভারতীয় বিমান বাহিনী অবসরে পাঠিয়েছে। তবে এর বীরত্বের কাহিনী সর্বজন বিদীত। এই ঐতিহাসিক বিমান শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দেশপ্রেম, সাহস এবং বিজ্ঞানমনস্কতার অনুপ্রেরণা দেবে। স্থানীয় প্রশাসন হিসেবে বিমানটির স্থাপন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায় পূর্ণ সহায়তা দেওয়া হবে।

মিগ-২১, যা ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, রায়গঞ্জে স্থাপিত হলে ভারতের প্রতিরক্ষা ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক হয়ে উঠবে। শহরের বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও এখন দেখা যাক, এবিষয়ে বিমান বাহিনী কি পদক্ষেপ নেয়।

Advertisement
Live Cricket Score
upskillninja