Explore

Search

June 25, 2026 3:55 am

IAS Coaching

ভারতের সবচেয়ে লম্বা সাইকেল অভিযানে বেরিয়ে রায়গঞ্জে এলেন পাপ্পু রাম চৌধুরী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে রাজস্থান থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের পথে সাইকেলে চেপে রওনা হয়েছেন পাপ্পু রাম চৌধুরী। তিনি রাজস্থানের অক্সিহাঙ্গার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তাঁর এই অভিযানের নাম “শক্তি সংকল্প সফর মিশন”, যার লক্ষ্য ৬০,০০০ কিলোমিটার সাইকেল চালানো এবং ১,০০,০০০ গাছ রোপণ করা।

পাপ্পু জানান, এ পর্যন্ত তিনি সাইকেলে অতিক্রম করেছেন ৩৮,০০০ কিলোমিটার পথ, রোপণ করেছেন ২৮,০০০-এরও বেশি গাছ, এবং ভ্রমণ করেছেন ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এই রেকর্ডময় সফর তাঁর লক্ষ্যকে পৌঁছে দিচ্ছে বিশ্বের “একটি দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ সাইকেল অভিযান”-এর শিরোপার দিকে।

শুক্রবার রায়গঞ্জে পৌঁছান পাপ্পু রাম চৌধুরী। শনিবার সন্ধ্যায় তাঁকে সংবর্ধনা জানায় মারওয়ারি যুব মঞ্চ রায়গঞ্জ অর্ণব শাখা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সচিব যুব গৌরব আগরওয়াল ও মঞ্চের অন্যান্য সদস্যরা। তাঁরা চৌধুরীজিকে শুভেচ্ছা জানান এবং তাঁর অভিযানের সাফল্যের কামনা করেন। গৌরব বাবু বলেন, পাপ্পু চৌধুরী নিজে একজন পরিবেশ কর্মী। মহৎ উদ্দেশ্য নিয়ে অভিযানে বেরিয়েছেন। আমরা সারা ভারতে তাঁর এই অভিযানকে সফল করতে পাশে দাঁড়িয়েছি।

পাপ্পু চৌধুরী বলেন, “এই ঐতিহাসিক অভিযানে মারওয়ারি যুব মঞ্চের সহযোগিতা পাওয়া আমার কাছে এক বিরাট সম্মান। সমাজসেবা ও মানবকল্যাণে এমওয়াইএম-এর মনোবল এই যাত্রাকে আরও দৃঢ় করেছে। এটি শুধু আমার মিশন নয়, এটি আমাদের সবার মিশন। চলুন একসঙ্গে গড়ে তুলি সবুজ ও গৌরবময় ভারত।” এদিন রায়গঞ্জের একটি ভবনে তাঁর সাথে কথা বলতে গিয়ে জানা যায়, আগামী দিনে মাউন্ট এভারেস্ট অভিযান ছাড়াও পৃথিবীর সাতটি মহাদেশের শীর্ষ বিন্দু স্পর্শ, ভারত থেকে লন্ডন সাইকেল অভিযান এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সাইকেল অভিযানে নামতে চান। রবিবার ভোরে তিনি রায়গঞ্জ ছেড়ে পাড়ি দেবেন। রবিবার তা্কে সংবর্ধনা প্রদান করবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে তাঁর এই নিরলস প্রচেষ্টা রায়গঞ্জবাসীর মধ্যেও এক নতুন অনুপ্রেরণা যোগাল।

Advertisement
Live Cricket Score
upskillninja