Explore

Search

June 25, 2026 3:52 am

IAS Coaching

মাড়াইকুড়া স্কুলে সংবর্ধিত প্রীতিকা বর্মন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা ফুটবলার প্রীতিকা বর্মনকে সংবর্ধনা জানাল রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যাভবন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও এলাকার গর্ব প্রীতিকার এই কৃতিত্বে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী থেকে স্থানীয় বাসিন্দারা।

এদিন বিদ্যালয়ের সভামঞ্চে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ প্রীতিকার মা-বাবা ও কোচ অনুপ কেরকেট্টা এবং ঠাকুর দাস রায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “প্রীতিকা দীর্ঘদিন আমাদের স্কুলের মাঠে প্র্যাকটিস করেছে। ওর অধ্যবসায় এবং পরিশ্রমই আজ তাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। আমরা সবাই ওর জন্য গর্বিত।”

বিদ্যালয়ের পক্ষ থেকে প্রীতিকাকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রীতিকা নিজের বক্তব্যে জানান, স্কুল ও শিক্ষকদের অনুপ্রেরণা ও সহায়তাই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

উল্লেখ্য, প্রীতিকা বর্মন বর্তমানে অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা ফুটবল দলে খেলছেন এবং সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja