Explore

Search

June 25, 2026 5:01 am

IAS Coaching

পুজোর ছুটিতে স্কুলের ২১টি ফ্যান চুরি, থানার দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ

#মালবাজার: পূজার ছুটির পর বুধবার স্কুল খুলেছে। পড়ুয়ারা শ্রেনী কক্ষে এসে দেখি মাথার উপরে সিলিং ফ্যান নেই। এরপরে এই শোরগোল পরে স্কুলে। স্কুলের শিক্ষক ও অন্যান্যরা বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং জানতে পারেন বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে ২১ টি সিলিং ফ্যান উধাও। শুধু তাই নয় পাঠের প্রাথমিক স্কুলের জলের মোটর উধাও। এরপরেই খবর দেওয়া হয় মেটালি থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে ম্যাটলি ব্লকের চালসা গয়ানাথ বিদ্যাপিঠে।
খবর পেয়ে দ্রুত স্কুলে আসেন স্কুল পরিচালন সমিতির সভাপতি বাবু হাসান। মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এদিক ওদিক খোঁজ করতেই দেখা যায় পাশে এক পরিত্যাক্ত কুয়ায় পড়ে রয়েছে বেশ কয়েকটি সিলিং ফ্যান তবে কয়েল গুলো খুলে নেওয়া হয়েছে।
ফুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ জানান, বিষয়টি বছরে আসার পর থানায় খবর দেওয়া হয়েছে। পরিচালন সমিতির সভাপতি বলেন, পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকে। সুযোগ বুজে কিছু দুষ্কৃতী এই কান্ড ঘটিয়েছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja