Explore

Search

June 25, 2026 5:01 am

IAS Coaching

রাজনীতির বাইরে এসে সামাজিক কাজের উদ্যোগ নিলেন রাজেশ লাকড়া

#মালবাজার: ডুয়ার্সের রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসাবে পরিচিত মুখ রাজেশ লাকড়া। মুল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের এই নেতা আদিবাসী সমাজের নানা দাবি নিয়ে সোচ্চার থাকেন। সম্প্রতি সেই বৃত্তের বাইরে এসে সামাজিক কাজে হাত লাগিয়েছেন। ডুয়ার্স, তরাই ও পাহাড়ের মানুষের জন্য দুই দিন ব্যাপী এক মেগা চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন।
বুধবার এই বিষয়ে এক সাংবাদিক বৈঠক করে জানান, আমাদের মুল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ, হামরো হিল তরাই ডুয়ার্স চাবাড়ি মজদুর সংঘ, আদিবাসী গ্রাম সভা,  অজয় অ্যাডোয়ার্ড ফাউন্ডেশন মিলিত ভাবে শিলিগুড়ি ৩ মাইলে অবস্থিত সিকিম প্লাজাতে দুই দিনব্যাপী এক মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আগামী ১ এবং ২ নভেম্বর এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।
শিবিরে থ্যালেসেমিয়া রোগের চিকিৎসা হবে।পাশাপাশি শিবিরে হৃদরোগ বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিকাল বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা শিবির হবে। যারা চিকিৎসা করাতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সমস্ত ব্যবস্থা করে দেব। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা চন্দন লোহারা সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja