Explore

Search

August 10, 2026 10:08 am

IAS Coaching

এবার রায়গঞ্জে বসছে নাট্যমেলা


#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে ২৫তম নাট্যমেলা। আগামী ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত রায়গঞ্জ ইনস্টিটিউট হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে আয়োজিত এই মেলা উত্তর দিনাজপুর জেলায় সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রায়গঞ্জ পুরসভায় নাট্যমেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, রায়গঞ্জ পুরসভার নির্বাহী আধিকারিক, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির প্রতিনিধি সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও নাট্যদলের সদস্যরা।

এছাড়াও মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। নাট্যমেলাকে সফল করতে বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়— নাটক পরিবেশনার দিনসূচি, মঞ্চসজ্জা, আলো-শব্দ ব্যবস্থা ও অতিথি আপ্যায়ন ইত্যাদি বিষয়ে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।

স্থানীয় ও বাইরের নামী নাট্যদলগুলির অংশগ্রহণে রায়গঞ্জবাসী প্রত্যাশা করছে এক অনন্য সাংস্কৃতিক আসর। চারদিনব্যাপী এই নাট্যমেলা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ও আগ্রহ ছড়িয়ে পড়েছে জেলার নাট্যপ্রেমীদের মধ্যে।

Advertisement
Live Cricket Score
upskillninja