Explore

Search

August 10, 2026 12:08 pm

IAS Coaching

পৃথক কোচবিহার রাজ্যের দাবীতে বিডিওর কাছে স্মারকলিপি

#মালবাজার: পৃথক কোচবিহার রাজ্য /কামতাপুর রাজ্যের  দাবিতে মালবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে স্মারকলিপি দিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নামের একটি সংগঠন । শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ড থেকে মিছিল করে এসে বিডিও অফিসের সামনে স্লোগান দেয়। পরবর্তীতে পাঁচ জন প্রতিনিধি গিয়ে দেখা করেন জয়েন্ট বিডিও তৌফিক আলির সঙ্গে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ রায়, মাল ব্লকের সাধারণ সম্পাদক সহেন রায় সহ অন্যান্যরা।
সংগঠনের নেতৃত্ব জানান, আলাদা রাজ্যের দাবী অত্যন্ত ন্যায়সঙ্গত। এই দাবিতে আজ আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিডিও অফিসে স্মারক লিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই মতো স্মারক লিপি দেওয়া হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja