
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: আজ রায়গঞ্জ বিভাগ (Raiganj Division)-এর উদ্যোগে কুলিক বন্যপ্রাণ অভয়ারণ্যের এন.আই.সি. (NIC) প্রাঙ্গণে পালিত হলো ‘বন্যপ্রাণ সপ্তাহ ২০২৫’ (Wildlife Week-2025)। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বন্যপ্রাণ সংরক্ষণে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় একটি সচেতনতামূলক আলোচনা সভা ও বসে আঁকো প্রতিযোগিতা (Sit and Draw Competition)। প্রতিযোগিতায় দুটি গ্রুপের ছাত্রছাত্রীরা অংশ নেয় — জুনিয়র গ্রুপ (৭–১০ বছর) এবং সিনিয়র গ্রুপ (১০ বছরের ঊর্ধ্বে)। মোট ২৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

এই উদ্যোগে সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘পিপলস ফর অ্যানিম্যালস, উত্তর দিনাজপুর’ (People for Animals, Uttar Dinajpur)। অনুষ্ঠানের শেষে বিজয়ী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, এ ধরনের কর্মসূচি শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।










